হোম > সারা দেশ

শীতার্তদের পাশে আড়াইহাজারের ইউএনও

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

আড়াইহাজারে শীতে কাতর হয়ে পড়েছে উপজেলার অসহায় ও হতদরিদ্র মানুষ । শীতার্ত ও মানুষের কষ্টের কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাত হোসেন।

শনিবার রাতে উপজেলার বিশনন্দী ফেরিঘাট, গোপালদী, জালাকান্দী, গাজিপুরা, কামরানিরচর, পুরিন্দা, পাল্লা, সাতগ্রাম,বান্টিসহ বিভিন্ন এলাকা ঘুরে ছিন্নমূল ও অসহায়,অসুস্থ মানুষদের খুঁজে খুঁজে তাদের শরীরে কম্বল জড়িয়ে দেন।

ইউএনও সাজ্জাত হোসেন বলেন, শীতে ছিন্নমূল ও দরিদ্র মানুষদের অনেক কষ্ট হয়। অনেকের শীতবস্ত্র ক্রয় করার সামর্থ্য নেই। এছাড়া ফুটপাতে খোলা আকাশের নিচে অনেক অসহায় মানুষ রাত্রি যাপন করে। তাদের শীত নিবারণের কোন ভালো বস্ত্র থাকে না। মূলত তাদের উদ্দ্যেশ্যেই আজকের এই কর্মসূচী।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে