হোম > সারা দেশ

তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কোরআন প্রতিযোগিতা

জেলা প্রতি‌নি‌ধি, মাদারীপুর

মাদারীপুরের কালকিনিতে হয়ে গেলো বিভিন্ন জেলার তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কোরআন প্রতিযোগিতা। শনিবার দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে পূর্ব আলীপুর মোল্লারহাট নুরানী হাফিজিয়া মাদ্রাসা। অনুষ্ঠানকে ঘিরে মাদ্রাসার মাঠ পরিণত হয় মিলনমেলায়। উৎসবমুখর পরিবেশে এতে অংশ নেন শিক্ষার্থীরা।

জানা যায়, কোরআন প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য মাদ্রাসার পক্ষ থেকে বিভিন্ন জেলায় দাওয়াত দেয়া হয়। পরে এতে শরীয়তপুর, বরিশাল, ফরিদপুর, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলার তিন শতাধিক মাদ্রাসার শিক্ষার্থী এতে অংশ নেন।

প্রতিযোগিতা শেষে সেরা দুইজনকে স্বর্ণপদক, চারজনকে রৌপ্যপদক ও ২০ জনকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। এছাড়া অংশগ্রহণকারী সবাইকে সান্ত্বনা পুরস্কারও দেয়া হয় আয়োজনদের পক্ষ থেকে। অনুষ্ঠানে ঢাকা থেকে আগত ৪ জন বিচারক প্রতিযোগিতার ফলাফল মূল্যায়ন ও ঘোষণা করেন।

শরীয়তপুর কওমি মাদ্রাসা থেকে আসা ওসমান লস্কর বলেন, ‘আমি এখানে অংশ নিতে পেরে দারুণ খুশি। আগামীকে বড় একজন কোরআনের হাফেজ হতে চাই। এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক দূর এগিয়ে থাকতে চাই।’

কালকিনির বড় কালিনগর হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ মেহেদি খান বলেন, ‘কোরআন প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিয়েছি। বিষয়টি খুবই ভাগ্যের ব্যাপার। অনেক শিক্ষার্থী চাইলেও এখানে আসতে পারেনি। আমাদের মাদ্রাসা থেকে প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য আমাকে পছন্দ করেছে। তাই এসেছি।’

আরেক প্রতিযোগী মাহাবুব ইসলাম বলেন, ‘এখানে এসেছি প্রতিযোগিতায় অংশ নিতে। প্রথম হওয়া বড় বিষয় নয়, এখানে অংশ নিতে পেরে অনেক মাদ্রাসার শিক্ষার্থীর সাথে দেখা হয়েছে, পরিচয় হয়েছে। এ যেন এক মিলনমেলা।’

কোরআন প্রতিযোগিতার আয়োজক ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সিরাজ সরদার বলেন, সবার মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে এই আয়োজন করা হয়েছে। আগামীতে আরো বৃহৎ পরিসরে এমন অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে সহযোগিতা করেন আমেরিকান প্রবাসী বিএম আলমগীর হোসেন।

চট্টগ্রাম বন্দরের নিলাম শেডের আগুন নিয়ন্ত্রণে

ভাঙ্গুড়ায় পুকুর থেকে মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড

রামগঞ্জে স্কুলছাত্র হত্যা মামলায় আরো এক আসামি গ্রেপ্তার

দৌলতখানে প্রবাসীর বিরুদ্ধে মানব পাচারের মামলা দিয়ে হয়রানি

শায়েস্তাগঞ্জে পিকআপ-ট্রাকের সংঘর্ষে চালক নিহত

চুরির অভিযোগে জুনিয়রকে অপহরণের অভিযোগ

সংস্কারের অভাবে বেহাল চন্দনবাইশা-বগুড়া সড়ক

রাজাপুরে ঝুঁকি নিয়ে শিশুদের পাঠদান, দুর্ঘটনার শঙ্কা

মাওনা চৌরাস্তায় জলাবদ্ধতা ও দুর্গন্ধে জনদুর্ভোগ

কালীগঞ্জে সংস্কারের অভাবে অস্তিত্বের সংকটে ২১ প্রত্নতাত্ত্বিক স্থাপনা