হোম > সারা দেশ

শহর থেকে গ্রাম—সর্বত্র গণমানুষের কণ্ঠে দাঁড়িপাল্লার প্রতিধ্বনি: আব্দুল গফুর

উপজেলা প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)

কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী আব্দুল গফুরের নেতৃত্বে ভেড়ামারায় এক বিশাল নির্বাচনি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ভেড়ামারা শহরে আয়োজিত এ গণমিছিলে হাজার হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

কুষ্টিয়া জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও সংসদ সদস্য প্রার্থী মো. আব্দুল গফুরের নেতৃত্বে গণমিছিলটি ভেড়ামারা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক ও মহিলা কলেজের সামনে দিয়ে প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

গণমিছিলে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের শিক্ষা বিষয়ক সম্পাদক ড. নুরুল আমীন জসিম, এনসিপি জাপানের সমন্বয়কারী ইঞ্জিনিয়ার সৈয়দা শাম্মী আক্তার সুইট, বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলার নায়েবে আমির মুন্সি মইনুল হক, ভেড়ামারা উপজেলা জামায়াতের আমির মো. জালাল উদ্দিন, মিরপুর উপজেলা জামায়াতের আমির খন্দকার রেজাউল করিম, সাধারণ সম্পাদক শফিকুল আলম, সহ-সম্পাদক তারেক আহমেদ, তারেক রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া হাজার হাজার জামায়াত নেতাকর্মী ও দাঁড়িপাল্লার সমর্থক এতে অংশ নেন।

গণমিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য প্রার্থী আব্দুল গফুর বলেন, “চারিদিকে জামায়াতের জোয়ার শুরু হয়েছে। শহর থেকে গ্রাম—সকল এলাকায় গণমানুষের কণ্ঠে শুধু দাঁড়িপাল্লার প্রতিধ্বনি শোনা যাচ্ছে।

তিনি অভিযোগ করে বলেন, শান্তিপূর্ণভাবে জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করা হলেও তাদের নেতাকর্মীদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে তিনি প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

কাপাসিয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মহিপুরে মাছ ধরতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৭

কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব জামায়াত এমপির

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

১৪ লাখ টাকার বাঁশের পাইলিংও ব্যর্থ, তিস্তা সেতু রক্ষা বাঁধে নতুন করে ভাঙন