হোম > সারা দেশ

সীমান্ত থেকে বিপুল পরিমাণ ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে অভিযান চালিয়ে শতাধিক ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চকপাড়া সীমান্তের কয়লাবাড়ি বাসস্ট্যান্ড থেকে ৫৯ বিজিবির চকপাড়া বিওপির টহল দল এসব বিস্ফোরকদ্রব্য উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরে চকপাড়া বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কয়লাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করে। তবে কে বা কারা এসব বিস্ফোরক রেখে গেছে তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শাহজাহান চৌধুরীকে হারাতে এস আলমের বিরুদ্ধে টাকা বিলানোর অভিযোগ

পটিয়ায় দাঁড়িপাল্লার তিন সমর্থককে মারধর

জীবনের প্রথম ভোট দিতে পেরে তরুণদের বুকে বাঁধভাঙা উচ্ছ্বাস

দুপুর পর্যন্ত কিশোরগঞ্জে ভোট পড়েছে ৪০ ভাগ

ভোট দিতে এসে ৬০ বছরের বৃদ্ধের মৃত্যু

ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

কাঠালিয়ায় পৃথক ঘটনায় দুই বিএনপি নেতা টাকাসহ আটক

হবিগঞ্জে ব্যালট ছিঁড়ে ফেলায় প্রবাসী ভোটারের কারাদণ্ড

কথা কাটাকাটির জেরে দাঁড়িপাল্লার তিন সমর্থককে মারধর

জনগণের অভূতপূর্ব সাড়া পেয়েছি: রেজাউল করিম