হোম > সারা দেশ

আড়াইহাজারে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের আড়াইহাজারে থানা থেকে লুট হওয়া একটি শটগান উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সরকারি সফর আলী কলেজের পাশে ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় শটগানটি পুলিশ উদ্ধার করে।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় শটগানটি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে থানার অস্ত্রাগারে রাখা হয়েছে।

তবে শটগানটি কীভাবে কলেজের পাশে এসেছে সে বিষয়ে তদন্ত চলছে। এই সময়ে ওসি (তদন্ত) সাইফুদ্দিন উপস্থিত ছিলেন।

কুমিল্লায় সরকারি রাস্তা বন্ধ করে দুই ভাইয়ের দেয়াল নির্মাণ

‘জুলাই-আগস্ট’ গ্রাফিতি মুছে ‘গুপ্ত’ লিখলো ছাত্রদল

ডিজেলের অভাবে সেচ ব্যাহত, ধানে চিটা হওয়ার আশঙ্কা

জামালপুরে পাঠক মেলার অভিষেক

নওগাঁয় চার হত্যাকাণ্ড: ভাগিনা আটক, তিনজন পুলিশ হেফাজতে

পুলিশের উপর হামলা, হাতকড়া পরা আসামিকে ছিনিয়ে নিলেন আ.লীগ কর্মীরা

সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় রেল কর্মচারীর মৃত্যু

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশির লাশ হস্তান্তর করেছে বিএসএফ