হোম > সারা দেশ

শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: প্রতিমন্ত্রী মিল্লাত

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

বকশীগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়াম ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিমান প্রতিমন্ত্রী। ছবি: আমার দেশ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের দেওয়া অঙ্গীকারগুলো বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা শিক্ষিত বেকারদের তালিকা করতে বলেছি- পর্যায়ক্রমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত নবনির্মিত অডিটোরিয়াম ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী মিল্লাত বলেন, আমরা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের কার্যক্রম শুরু করেছি, ইমাম ও খাদেমদের সম্মানী ভাতা প্রদান শুরু করেছি। পর্যায়ক্রমে সকল মসজিদের ইমাম- খতিবদের ভাতা প্রদান করা হবে।

তিনি বলেন, আমরা শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই যাতে করে কোনো শিশু অবহেলার শিকার না হয়। অসহায় পরিবারের ছেলে মেয়েদের পড়াশুনায় যাতে ব্যাঘাত সৃষ্টি না হয়।

এছাড়াও তিনি, বকশীগঞ্জের লাউচাপড়া বিনোদন কেন্দ্রের উন্নয়নের মহাপরিকল্পনার কথা তুলে ধরেন। আগামী ২ মাসের মধ্যে প্রতিটি ইউনিয়নের রাস্তা গুলোতে উন্নয়ন কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- জামালপুর জেলা পরিষদের প্রশাসক সিরাজুল হক, এসিল্যান্ড আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগর প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ৫৮ জন অসহায় পরিবারকে ঢেউটিন ও নগদ টাকার চেক এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে