হোম > সারা দেশ

​রাণীশংকৈলে ইটভাটার পাশে যুবকের লাশ

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সন্ধ্যারই সাতঘরিয়া এলাকায় আলী ইটভাটার পাশে যতীশ চন্দ্র (২৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার স্থানীয়রা ধানক্ষেতে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।নিহত যতীশ চন্দ্র পাশের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী পাঁচপীর গ্রামের রাজেন চন্দ্রের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে কৃষিজমির পাশে লাশ পড়ে থাকতে দেখে আশপাশের লোকজন জড়ো হন। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

​পরিচয় শনাক্ত হলেও নিহতের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। এটি স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

​এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম (তদন্ত) বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এমএইচ

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০