হোম > সারা দেশ

রংপুর বিভাগে আ. লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬ জন গ্রেপ্তার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা

রংপুর অফিস

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে ছাত্র-জনতার উপর হামলাসহ নাশকতাকারী ও পরিকল্পনাকারী ৬ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকাল ৬ টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় বিভাগের দিনাজপুর থেকে ৪ জন এবং ঠাঁকুরগাও ও রংপুর থেকে ১ জন করে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশের রংপুর রেঞ্জ।

গ্রেপ্তাররা হলেন, দিনাজপুরের পৌর শাখা ছাত্রলীগের সদস্য মিম হোসেন, চেহেলগাজী ইউনিয়ন যুবলীগের সদস্য জগদীশ চন্দ্র দাস, ফুলবাড়ী পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন আলী, বিরামপুর উপজেলা আওয়ামী লীগে সদস্য মাহমুদুর হোসেন ওরফে মিন্টু, ঠাকুরগাঁও আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন, রংপুর জেলা ছাত্রলীগের সদস্য আল আমিন হোসেন।

রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম জানান, আসামিদের গ্রেপ্তারে আমাদের সাঁড়াশি অভিযান চলছে।

হাতুড়ি দিয়ে পিটিয়ে দোকান কর্মচারীকে হত্যা

পদ্মা নদী থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

কুলাউড়ায় সন্তানসহ নিখোঁজ প্রবাসীর স্ত্রী

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অনশন, পরিবার পলাতক

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

লালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ নিহত ২