হোম > সারা দেশ

বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হলো না চাচা-ভাতিজার

আমার দেশ অনলাইন

জামালপুরের মেলান্দহে বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার সময় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে মেলান্দহ পৌরসভার মিয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভার ঢালুয়াবাড়ী এলাকার ধীরেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে কাজল (৪২) ও তার ভাতিজা মৃত উজ্জলের ছেলে আকাশ (২০)। তারা দুজনেই হাজরাবাড়ী বাজারে একটি সেলুনে কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রাত ২টার দিকে মাহমুদপুর এলাকা থেকে বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন চাচা-ভাতিজা। ফেরার পথে মিয়ারপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আকাশ মারা যান। খবর পেয়ে স্থানীয়রা কাজলকে উদ্ধার করে মেলান্দহ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাতেই ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আহত আরেক মোটরসাইকেল চালক সাইম (২২) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

মেলান্দহ থানার ওসি ওবায়দুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে ও অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

ন্যায্য অধিকার নিশ্চিতে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মাও. আব্দুল হালিম

দেরিতে খাবার দেওয়ায় বর ও কনেপক্ষের সংঘর্ষ, আহত ১৫

বদরগঞ্জে ‘আমার দেশ’ সম্পাদকের সুস্থতা কামনায় মসজিদে দোয়া মাহফিল

নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনতাই, দুই ছিনতাইকারী গ্রেপ্তার ও মালামাল উদ্ধার

দুর্নীতির অভিযোগের মধ্যে পীরগাছার ইউএনও দেবাশীষ বসাককে বদলি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফর শনিবার

মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

টেকনাফ স্থলবন্দর খুলছে, মিয়ানমার থেকে পণ্য আসা শুরু

ঠিকাদারকে থাপ্পড় দিলেন ছাত্রদল নেতা

শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ে হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা