হোম > সারা দেশ

শ্রীপুরে বেতন না দিয়ে কারখানা বন্ধ, আন্দোলনে শ্রমিকরা

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ করে দেয়ায় আন্দোলনে নেমেছেন এম কে ফুটওয়্যার লিমিটেডের শ্রমিকেরা। শনিবার সকাল আটটা থেকে উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া এলাকায় ওই কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন সহস্রাধিক শ্রমিক। সেখানে শিল্প পুলিশ ও শ্রীপুর থানার পুলিশ উপস্থিত রয়েছে।

কারখানার শ্রমিক ও স্থানীয় সূত্রগুলো জানায়, ১০ দিনের সাধারণ ছুটি শেষে শনিবার কারখানা চালু হওয়ার কথা ছিল। কিন্তু শ্রমিকরা সকালে কাজে যোগ দিতে গিয়ে জানতে পারেন ছুটি বাড়ানো হয়েছে।

এদিকে এপ্রিল ও চলতি মে মাসের বেতন না দেয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকরা। তারা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা কারখানার ভেতরে ঢোকেন। তবে প্রশাসনিক পর্যায়ের কাউকে সেখানে পাননি। পরে শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে আন্দোলন চালিয়ে যান।

এম কে ফুটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিক মনির হোসেন বলেন, এক হাজারের বেশি শ্রমিক এপ্রিলসহ এই মাসের বেতন না পেয়ে বিপাকে পড়েছেন। কর্তৃপক্ষ অর্থনৈতিক সংকটের অজুহাতে ১০ দিন ছুটি দিয়েছে। কিন্তু আবারও ছুটি শ্রমিকেরা মেনে নেবে না।

কারখানার মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক মো. সুমন আমার দেশকে বলেন, ‘সোমবার পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার থেকে কারখানা চালু হবে। আমরা মালিকপক্ষ নই, আমরাও সাধারণ কর্মী। ঊর্ধ্বতন কর্মকর্তারা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করছেন।’

শিল্প পুলিশের শ্রীপুর সাবজোনের ইনচার্জ মো. আবদুল লতিফ বলেন, ‘শ্রমিকরা এপ্রিল মাসের বেতন পাননি। বিদ্যুৎ বিল বাকি থাকায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলেও জানতে পেরেছি। পরিস্থিতি পর্যবেক্ষণে গোয়েন্দা সদস্যরা সেখানে আছেন।

কাপাসিয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মহিপুরে মাছ ধরতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৭

কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব জামায়াত এমপির

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

১৪ লাখ টাকার বাঁশের পাইলিংও ব্যর্থ, তিস্তা সেতু রক্ষা বাঁধে নতুন করে ভাঙন