হোম > সারা দেশ

মহেশপুর সীমান্তে অবৈধ পারাপারের সময় আটক ১২​

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ছবি: সংগৃহীত

​ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে চোরচালানের মাধ্যমে আনা ৪৬৬ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার এবং অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ৭ পুরুষ ও ৫ নারীসহ মোট ১২ জন বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা যায়, বুধবার সকাল ৬টার দিকে ব্যাটালিয়নের অধীনস্থ গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬৮-এমপি হতে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করা হয়। গয়েশপুর গ্রামের সোনামিয়ার আম বাগানের ভেতর হাবিলদার কবির মোল্লার নেতৃত্বে পরিচালিত এই চোরাচালানবিরোধী অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪৬৬ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়।

​এর আগে, গতকাল মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/১০৫-আর থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অপর একটি অভিযান চালানো হয়। মাইলবাড়িয়া গ্রামের কলাবাগানের মধ্যে নায়েব সুবেদার নাসির উদ্দিনের নেতৃত্বে নিয়মিত টহল চলাকালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় ১২ জন বাংলাদেশী নাগরিককে আটক করেন বিজিবি সদস্যরা।

​আটককৃতদের মধ্যে ৭ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছেন। আটক পুরুষেরা হলেন— মো. নাইম মোল্যা ২২ (যশোর), মো. শহিদুল মুফতি ৩৫ (সাতক্ষীরা), মো. নুর নবী ২৪( যশোর), শুভ বিশ্বাস ২৪(মাদারীপুর), আকাশ রায় ২৩( নড়াইল), মো. সজিব ২০( ঢাকা) এবং মো. ইমামুল হোসেন ২৬(যশোর)। ​মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এমএইচ

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০