হোম > সারা দেশ

মদনে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, মদন (নেত্রকোনা)

মদন উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে পৌর শহরের আইডিয়াল স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মদন উপজেলা জামায়াতের আমির অলিউল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী সেক্রেটারি মাস্টার ফজলুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা রুহুল আমীন। বক্তব্যে তিনি বলেন, সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, কারো সঙ্গে দ্বন্দ্ব থাকলে তা মিটিয়ে ফেলতে হবে। কেউ অন্যায় করে থাকলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত এবং নিজে অন্যায় করলে ক্ষমা চাওয়া উচিত। মানুষকে ক্ষমা করলে আল্লাহ সন্তুষ্ট হন এবং সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন এবং ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়।

গুরুত্বপূর্ণ জায়গায় বিনামূল্যে ওয়াইফাই দেওয়া হয়েছে: আইসিটি মন্ত্রী

ফরিদগঞ্জে সহপাঠীর শ্লীলতাহানির শিকার কলেজছাত্রী

বিয়ের অনুষ্ঠানে বরকে অকটেন উপহার

নড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ

‎রায়পুরে মেঘনা পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল

সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি হলেন আমার দেশের বাবর

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়

মিঠামইনে আধিপত্য বিস্তার নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৩০

স্বেচ্ছাসেবী সংগঠনের আড়ালে চলছে ছাত্রলীগ পুনর্বাসন

ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পুলিশ সুপারসহ আহত ৩৫