হোম > সারা দেশ

বানেশ্বরে ডাম্পট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আরেক যুবক হাসপাতালে

উপজেলা প্রতিনিধি, পুঠিয়া (রাজশাহী)

ছবি: আমার দেশ

রাজশাহীর পুঠিয়ায় বানেশ্বর-চারঘাট সড়কে ডাম্পট্রাকের সঙ্গে ভ্যানের সংঘর্ষে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আরও এক যুবক গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৮টায় বানেশ্বর-চারঘাট সড়কের খবির হাজির পাঁচতলা ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন চারঘাট উপজেলার হলিদাগাছি গ্রামের শেখ চাঁদের ছেলে মানিক চাঁদ (৬০)। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। আহত শিবলু হোসেন (২৮) একই গ্রামের বাসিন্দা। তিনি রহিত উল্লাহর ছেলে।

উদ্ধারকারীদের ভাষ্য, একটি ডাম্পট্রাকের সঙ্গে ভ্যানের সংঘর্ষে দুজনই গুরুতর আহত হন। পরে দ্রুত তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মানিক চাঁদকে মৃত ঘোষণা করেন। আহত শিবলু হোসেনকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্ট বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

এমএইচ

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে