হোম > সারা দেশ

জামালগঞ্জ সরকারি পোলট্রি ফার্ম আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: জনপ্রশাসনমন্ত্রী

উপজেলা প্রতিনিধি, ক্ষেতলাল (জয়পুরহাট)

ছবি: আমার দেশ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ রেলওয়ে স্টেশন পুনরায় পূর্ণাঙ্গভাবে চালু এবং স্টেশনটির ক্লোজিং ডাউন প্রত্যাহারের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। একই সঙ্গে জামালগঞ্জ সরকারি পোলট্রি ফার্ম আধুনিকায়ন এবং পোলট্রি খাতসংশ্লিষ্ট একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্য ও জনপ্রশাসনমন্ত্রী আব্দুল বারী।

শনিবার বেলা ১১টায় জামালগঞ্জ কেচের মোড় এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জামালগঞ্জে একটি সরকারি পোলট্রি ফার্ম রয়েছে। এটি আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এখানে পোলট্রি খাতসংশ্লিষ্ট একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। এর মাধ্যমে এ খাতে দক্ষ জনবল তৈরির সুযোগ সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, এ পর্যন্ত যেসব উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হলে কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার চেহারা পুরোপুরি বদলে যাবে।

পরে দুপুরে মন্ত্রী আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ডেঙ্গু প্রতিরোধ অভিযান এবং ছাত্রীদের টেবিল টেনিস প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা রুহুল কবির রিজভীর এপিএস জাহেদুল আলম হিটো, আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক-উর রহমান, আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহমেদ রানা এবং উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এমএইচ

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০