হোম > সারা দেশ

বিপুল পরিমাণ ইয়াবাসহ ননদ–ভাবী আটক

উপজেলা প্রতিনিধি, শাজাহানপুর (বগুড়া)

বগুড়ার শাজাহানপুরে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় ননদ–ভাবীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তাদের পায়ের সঙ্গে স্কচটেপে পেঁচিয়ে লুকিয়ে রাখা ছিল মোট ২৪০০ পিচ ইয়াবা ট্যাবলেট।

শুক্রবার বেলা ১২টার দিকে ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া দুই নারী হলেন, বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা উত্তরপাড়া এলাকার দিপা আক্তার (৩০) এবং তার ভাবী খুলনার রূপসা থানার নৈহাটি গ্রামের নুর-নাহার (৪০)।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া–ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে পাশাপাশি সিটে বসে থাকা দুই নারী সন্দেহজনক আচরণ করলে ডিএনসির সদস্যরা তাদের দেহ তল্লাশি করেন। এসময় দুইজনের পায়ের সঙ্গে স্কচটেপে শক্তভাবে পেঁচানো অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়।

ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে তারা মাদক বহনের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

দৌলতপুরে দুষ্কৃতকারীদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আহত ১০

সংরক্ষিত আসনে ব্রাহ্মণবাড়িয়ার তিন কন্যা

রাশিয়ার হয়ে যুদ্ধ করে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর

ফের সংসদে যাচ্ছেন হবিগঞ্জের শাম্মী

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

বন্ধ জুট মিলগুলো চালু করতে কাজ করছে সরকার: পাট প্রতিমন্ত্রী

বিজিবির বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে মাশুল বাড়াল বিকডা, ব্যবসায়ীদের ক্ষোভ

নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি

মদ্যপানে বাধা দেওয়ায় শ্রমিক দলের সাবেক নেতার ‍নেতৃত্বে জেলেকে মারধর