হোম > সারা দেশ > বরিশাল

প্রথম বারের মতো নারী পুলিশ সুপার পেল বরিশাল

বরিশাল অফিস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ সুপারদের পদয়নে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। দেশের ৬৪ জেলার পুলিশ সুপারের মধ্যে চারজন রয়েছেন নারী কর্মকর্তা থাকলেও প্রথমবারের মতো বরিশালে নারী পুলিশ সুপার হিসেবে পদায়ন পেয়েছেন ফারজানা ইসলাম।

এর আগে ফারজানা ইসলাম রাজশাহী জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহবুবুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।

তিনি গতবছরের ২১ ডিসেম্বর থেকে রাজশাহী জেলা পুলিশ সুপার হিসেবে কাজ করছেন। এর আগে ঢাকায় পুলিশের বিশেষ শাখা-এসবিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ফারজানা ইসলামের।

ফারজানা ইসলাম ২৫ তম বিসিএসে পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০০৬ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে চাকরিতে যোগদান করেন। তিনি কর্মজীবনে বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। রাজশাহীতে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে একজন পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে তার দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে রাজশাহীতে পুলিশি কার্যক্রম আরও শক্তিশালী হয়েছে। ফারজানা ইসলাম সততা, দৃঢ়তা এবং মানবিক মূল্যবোধের জন্য প্রশংসিত হন।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়