হোম > সারা দেশ > বিএনপি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল নেতা ইমাম হোসেন বহিষ্কার

স্টাফ রিপোর্টার

দলের নীতি, আদর্শ ও সাংগঠনিক সংহতির পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের সদস্যসচিব ইমাম হোসেন পবিরকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রীয় যুবদলের সহ-দফতর সম্পাদক মিনাহাজুল ইসলাম ভূঁইয়া। তিনি জানান, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়ভার সংগঠন বহন করবে না। একই সঙ্গে দলের নেতাকর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক কোনো সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

হাসিনাকে ফুল দিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় ফেরাতে হবে: রিজভী

প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে দেশে ফিরতে হবে

জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী

আগুন-সন্ত্রাস করে পার পাবেন না: হাসিনাকে জাহিদ হোসেন

সাইন্সল্যাবে ককটেল বিস্ফোরণের পর ছাত্রদলের বিক্ষোভ