হোম > সারা দেশ > বিএনপি

কৃষি-শিল্প সমন্বয়ে বদলে যাবে সীতাকুণ্ডের ভবিষ্যৎ: লায়ন আসলাম চৌধুরী

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

কৃষি, শিল্প ও পর্যটন—এই তিন খাতের সুষম সমন্বয় ঘটাতে পারলে সীতাকুণ্ড উপজেলার আর্থসামাজিক চিত্র আমূল বদলে যাবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী লায়ন আসলাম চৌধুরী। তিনি বলেন, শিল্পসমৃদ্ধ এই উপজেলায় পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা গেলে কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব হ্রাস এবং জাতীয় অর্থনীতিতে সীতাকুণ্ডের অবদান বহুগুণে বৃদ্ধি পাবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকালে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, সীতাকুণ্ড এমন একটি অঞ্চল, যেখানে কৃষি রয়েছে, রয়েছে শিল্প সম্ভাবনা, পাশাপাশি পর্যটনের বিশাল সুযোগ। কিন্তু এগুলোর মধ্যে কার্যকর সমন্বয় না থাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হয়নি। কৃষির সঙ্গে শিল্পের সমন্বয় ঘটানো গেলে শুধু বাড়বকুণ্ড নয়, পুরো সীতাকুণ্ডই একটি অর্থনৈতিক হাবে পরিণত হতে পারে।

তিনি আরও বলেন, বড় বড় প্রকল্প যেমন প্রয়োজন, তেমনি প্রান্তিক পর্যায়ে অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করাও অত্যন্ত জরুরি। গ্রাম থেকে শহর—সব জায়গায় প্রয়োজন অনুযায়ী উন্নয়ন নিশ্চিত করা গেলে দেশের কোনো অঞ্চলই আর অবহেলিত থাকবে না।

বাড়বকুণ্ড ইউনিয়নকে একটি সম্ভাবনাময় এলাকা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এখানে কৃষিনির্ভর শিল্পকারখানা গড়ে উঠলে নতুন কর্মসংস্থানের দ্বার খুলবে, বেকারত্ব দূর হবে এবং মানুষের জীবনমান উন্নত হবে। শিল্পায়নের মাধ্যমে সীতাকুণ্ডের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী উন্নয়নের পাশাপাশি সুশাসনের ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সুশাসন ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না। যদি সুশাসন নিশ্চিত করা না যায়, তাহলে উন্নয়ন কর্মকাণ্ড ব্যর্থতায় পর্যবসিত হবে। তাই উন্নয়ন ও সুশাসনের মধ্যে একটি দৃঢ় মেলবন্ধন গড়ে তুলতে হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দিনে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা হবে—ইনশাল্লাহ।

বাড়বকুণ্ড ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বদিউল আলম বদরুলের সভাপতিত্বে এবং সদস্য সচিব আওরঙ্গজেব মোস্তাফার সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক গাজী মো. সুজাউদ্দিন, সদস্য সচিব মোহাম্মদ মোরছালিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

হাসিনাকে ফুল দিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় ফেরাতে হবে: রিজভী

প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে দেশে ফিরতে হবে

জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী

আগুন-সন্ত্রাস করে পার পাবেন না: হাসিনাকে জাহিদ হোসেন

সাইন্সল্যাবে ককটেল বিস্ফোরণের পর ছাত্রদলের বিক্ষোভ