হোম > সারা দেশ > ক্যাম্পাস

কবিরাজ ৩ ঘণ্টা ধরে অজ্ঞান করে সুমাইয়া ও মাকে হত্যা করে

প্রতিনিধি, কুবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী সুমাইয়া আক্তার ও তার মা হত্যার মূলহোতা মোবারক হোসেনকে নগরীর দুর্গাপুর এলাকা থেকে আটক করেছে পুলিশ। তিনি পেশায় একজন কবিরাজ ছিলেন। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজের কবিরাজই তিনি।

সোমবার (৮ সেপ্টেম্বর) কুমিল্লা রেলস্টেশন থেকে অন্যত্র পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ‘হত্যায় ব্যবহৃত’ পানি পড়া, বোতল, জামা কাপড় উদ্ধার করা হয়েছে। এছাড়াও চুরি হওয়া চারটি মোবাইল ও একটি ল্যাপটপও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, মোবারকের আগে থেকেই এই পরিবারে যাতায়াত ছিল। যে কারণে সে এই সুযোগটা নিয়েছে। তবে সে কেন হত্যা করেছে এটা আমরা এখনো জানতে পারিনি। তিনি এই পরিবারে পানিপড়া আর ঝাড়ফুঁক করতেন। হত্যার আগে তিনি প্রায় তিন ঘণ্টা ধরে তাদেরকে পানি পড়া ও ঝাড়ফুঁক করে অজ্ঞান করা হয়। এরপর তার মাকে শ্বাসরোধ করে এবং সুমাইয়াকে গলা টিপে হত্যা করা হয়েছে।

ধারণা করা হচ্ছে গতকাল দুপুর ২.৩০টায় তাদেরকে হত্যা করা হয়েছে। এখানে পরিবারের কেউ যুক্ত আছে কিনা সেটা আমরা এখনো জানতে পারিনি। আমরা সব উদ্ধার করার চেষ্টা করতেছি।

বিকেলের মধ্যে আপনাদেরকে আমরা প্রেস রিলিজ দিয়ে দিব।

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ