হোম > সারা দেশ > ক্যাম্পাস

ফ্যাসিস্ট আ.লীগের পক্ষে ফেসবুক পোস্ট, ইবি শিক্ষার্থী পুলিশ হেফাজতে

প্রতিনিধি, ইবি

ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে ফেসবুক পোস্ট দিয়ে পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাগর আহমেদ।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবন থেকে তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়।

এ সময় শিক্ষার্থীরা আওয়ামী লীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না; ছাত্রলীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না; ধর ধর লীগ ধর, ধরে ধরে জেলে ভর; আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান ইত্যাদি স্লোগান দেন।

জানা যায়, অভিযুক্ত শিক্ষার্থী সাগর আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিল। সম্প্রতি শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের ডাকা লকডাউন এবং নির্বাচন বর্জনের ঘোষণার হ্যাশট্যাগে তাকে একাত্মতা প্রকাশ করতে দেখা যায়। এর আগে 'Once again Sheikh Hasina' লিখেও একটি পোস্ট শেয়ার করেন তিনি। এসবের প্রেক্ষিতেই আজ পরীক্ষা দিতে আসলে তাকে আটক করা হয়।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, বিষয়টি শোনার সাথে সাথেই আমরা প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত হই এবং অভিযুক্ত শিক্ষার্থীকে নিয়মানুযায়ী ইবি থানায় সোপর্দ করি। পুলিশ প্রশাসন পরবর্তীতে আইন অনুযায়ী তার ব্যাপারে ব্যবস্থা নিবে।

এ বিষয়ে জানতে চাইলে ইবি থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন একজনকে আমাদের কাছে সোপর্দ করেছে। ছেলেটা এখনো আমাদের হেফাজতেই রয়েছে, তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। তার বিরুদ্ধে নিয়মানুযায়ী আইনি ব্যবস্থা নেয়া হবে।

এইচএসসিতে দুই বিষয়ে ফেল করলেও চবির ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ

শাহজালাল হলে বিশেষ বিবেচনায় সিট বরাদ্দের অভিযোগ, তদন্তের দাবি শিবিরের

নাশকতার অভিযোগে ঢাবির ২ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা থেকে ঢাবি কর্মচারী, ককটেল বিস্ফোরণের ঘটনায় বরখাস্ত

প্রাথমিক শিক্ষায় নতুন উদ্যোগ সরকারের, আসছে যে পরিবর্তন

১০ নভেম্বর ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে ঢাবি প্রশাসন

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তার দাবিতে তিন ছাত্রসংগঠনের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণের প্রতিবাদে জবিতে ছাত্রদলের বিক্ষোভ

ককটেল-ফটকা ফুটিয়ে ছাত্রদলকে ভয় দেখানো যাবে না: নাসির উদ্দীন