হোম > সারা দেশ > ক্যাম্পাস

চবি প্রশাসনকে লাল কার্ড দেখাল ছাত্রদল

প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি ও প্রশাসনকে লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল।

রোববার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলে ছাত্রদল নেতাকর্মীরা বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার দায় প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না। অথচ এখনো মূল অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি। তাই সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা এবং ব্যর্থ প্রক্টরিয়াল বডিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

প্রশাসনের ব্যর্থ ব্যক্তিদের লাল কার্ড দেখিয়েছি জানিয়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, আমাদের দাবির মধ্যে রয়েছে–শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, আহতদের উন্নত চিকিৎসা প্রদান, শিক্ষার্থীদের উপর স্থানীয় সন্ত্রাসীদের হামলা ও জড়িতদের গ্রেপ্তার ও বিচাররের দাবি।

এ ছাড়া সংঘর্ষ থামাতে ব্যর্থ প্রশাসনের প্রক্টরিয়াল বডি এবং ছাত্রদের নিয়ে বিরুপ মন্তব্য করা রেজিস্টারসহ ব্যর্থ ব্যক্তিদের পদত্যাগ এবং জামাত নেতার নব্য জমিদারি প্রথার প্রতিবাদ জানিয়েছে তারা।

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ