হোম > সারা দেশ > ক্যাম্পাস

হত্যার ৯০ দিনেও হয়নি সাজিদের বিচার, শিক্ষার্থীদের প্রতিবাদ

প্রতিনিধি, ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার ৯০ দিন আজ। তবে এখনো খুনিদের কেউ গ্রেপ্তার হয়নি। হত্যার পর বিভিন্ন সময় প্রশাসনের পক্ষ থেকে সিআইডি কতৃর্ক বিচার প্রক্রিয়া শুরুর আশ্বাস দেয়া হলেও কার্যকর কোনো অগ্রগতি দেখা যায়নি।

বিচারহীনতার এই ক্ষোভ থেকে বুধবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বটতলায় প্রতীকী প্রতিবাদ হিসেবে একটি সাইনবোর্ড স্থাপন করেন শিক্ষার্থীরা। ওই বোর্ডে শিক্ষার্থীরা লেখেন, ‘সাবধান! সাজিদ হত্যার আজ ৯০তম দিন! এরপর কি আমি?’

শিক্ষার্থীরা জানান, প্রশাসনের পক্ষ থেকে বিচারের আশ্বাসের বাণী শুনতে শুনতে তারা আজ ক্লান্ত। তাই সাজিদ হত্যার ৯০তম দিনে প্রশাসনের কাছে আর না যেয়ে অভিনব এই প্রতিবাদ করছেন তারা।

তাদের প্রশ্ন, কেনো ৯০ দিন পার হলেও গ্রেপ্তার করা যায়নি খুনিকে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে একজন শিক্ষার্থীকে হত্যা করে পুকুরে ভাসিয়ে দেওয়া হয়, তাহলে সেই বিশ্ববিদ্যালয় ঠিক কতোখানি নিরাপদ?

এ প্রসঙ্গে শিক্ষার্থী বোরহান উদ্দিন বলেন, ‎‘আজ আমাদের ছোট ভাই সাজিদ হত্যার ৯০ দিন, কিন্তু খুব কষ্ট চাপা দিয়ে বলতে হচ্ছে,আমরা আমাদের ছোট ভাইয়ের খুনিদের সাথেই হইতো ক্যাম্পাসে চলাফেরা করতেছি, কিন্তু খুনিদের বিচার বিলম্বিত হচ্ছে এবং প্রসাশন নিশ্চুপ।’

‎

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘প্রসাশন আর কতদিন দেরী করবে.? ‎প্রসাশন কি সাজিদ হত্যার ১০০তম দিন পালন করবে কিনা! এই অপেক্ষায় আছে?’

‎

এছাড়া, বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরাও এতে একাত্মতা পোষণ করেন এবং বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষার্থী ও রাজনৈতিক সংগঠনগুলোকে একজোট থাকার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, গত ১৭ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুরে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ'র লাশ ভেসে ওঠে। প্রথমে পানিতে ডুবে মৃত্যুর ধারণা করা হলেও ফরেনসিক রিপোর্টে জানা যায় সাজিদকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মৃত্যুর দু'মাস পর আনুষ্ঠানিক ভাবে এই হত্যা মামলা তদন্তের দায়িত্ব পান সিআইডি।

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার

দীর্ঘ অপেক্ষার পর ইবির পঞ্চম সমাবর্তন, ফি নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ

এইচএসসিতে দুই বিষয়ে ফেল করলেও চবির ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ

শাহজালাল হলে বিশেষ বিবেচনায় সিট বরাদ্দের অভিযোগ, তদন্তের দাবি শিবিরের

নাশকতার অভিযোগে ঢাবির ২ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত