হোম > সারা দেশ > ক্যাম্পাস

রাকসুর চূড়ান্ত তালিকায় ভোটার ২৪ হাজার ৮৯২

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।

প্রকাশিত রাকসুর চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটার ২৪ হাজার ৮৯২ জন। যার মধ্যে ছাত্র ১৫ হাজার ১৫১ জন এবং ছাত্রী ৯ হাজার ৭৪১ জন।

১৭টি আবাসিক হলের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের নিয়ে এ ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। তফসিল অনুযায়ী বুধবার সকাল ৯টা থেকে মনোনয়নপত্র বিতরণ করার কথা থাকলেও মঙ্গলবার রাতে প্রধান নির্বাচন কমিশনারের স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে।

তালিকা অনুযায়ী ছাত্র ভোটারদের মধ্যে শের-ই-বাংলা ফজলুল হক হলে ৮২৮ জন, শাহ মখদুম হলে ১ হাজার ১৭০ জন, নওয়াব আব্দুল লতিফ হলে ৯৬০ জন, সৈয়দ আমীর আলী হলে ১ হাজার ২৯ জন, শহীদ শামসুজ্জোহা হলে ১ হাজার ৮৮ জন, শহীদ হবিবুর রহমান হলে ২ হাজার ৮৮ জন, মতিহার হলে ১ হাজার ৫৮৩ জন, মাদার বখশ হলে ১ হাজার ৫৯০ জন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ১ হাজার ৫৬১ জন, শহীদ জিয়াউর রহমান হলে ১ হাজার ৯৭১ জন এবং বিজয়-২৪ হলে ১ হাজার ২৮৩ জন রয়েছে।

আর ছাত্রী ভোটারদের মধ্যে ‍মন্নুজান হলে ২ হাজার ৩৫ জন, রোকেয়া হলে ১ হাজার ৮২২ জন, তাপসী রাবেয়া হলে ১ হাজার ৪৭ জন, বেগম খালেদা জিয়া হলে ১ হাজার ১৩৪ জন, রহমতুন্নেসা হলে ১ হাজার ৫৫৫ জন এবং জুলাই-৩৬ হলে ২ হাজার ১৪৭ জন রয়েছেন।

চূড়ান্ত ভোটার তালিকা রাকসুর ওয়েবসাইট এবং আবাসিক হলগুলোর নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

এর আগে ২৮ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে ১২ অগাস্ট কয়েকটি সংশোধনী এনে পুনর্বিন্যস্ত তফসিল ঘোষণা করে কমিশন।

পুনর্বিন্যস্ত তফসিল অনুযায়ী ২০ থেকে ২৩ অগাস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। ২৪ থেকে ২৬ অগাস্ট মনোনয়নপত্র দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে। বাছাই প্রক্রিয়া চলবে ২৭ ও ২৮ অগাস্ট।

প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ হবে ৩১ অগাস্ট। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর।

১৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার

দীর্ঘ অপেক্ষার পর ইবির পঞ্চম সমাবর্তন, ফি নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ

এইচএসসিতে দুই বিষয়ে ফেল করলেও চবির ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ

শাহজালাল হলে বিশেষ বিবেচনায় সিট বরাদ্দের অভিযোগ, তদন্তের দাবি শিবিরের

নাশকতার অভিযোগে ঢাবির ২ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত