হোম > সারা দেশ > ক্যাম্পাস

চাকসু নির্বাচনে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব সমর্থিত প্যানেলের ১৭ দফা

ইশতেহার ঘোষণা

প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব সমর্থিত প্যানেল ‘রেভ্যুলুশন ফর স্টেট অব হিউম্যানিটি’ ১৭ দফা ইশতেহার ঘোষণা করেছে। এতে দলীয় আধিপত্যমুক্ত শান্তিপূর্ণ ক্যাম্পাস গড়ে তোলা, আবাসন ও পরিবহন সংকট নিরসন, পরীক্ষার ফি বাতিলসহ নানা সংস্কারের প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করেন প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী কেফায়েত উল্লাহ এবং সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী কাজী মো. শাহারিয়ার উল্লাহ।

ইশতেহারের উল্লেখযোগ্য দফাগুলোর মধ্যে রয়েছে—

চাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন চালু

দলীয় প্রভাবমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ ক্যাম্পাস গড়ে তোলা

আবাসন সংকট নিরসনে ডাবল-ডেকার সিট, পুরনো ও অব্যবহৃত ভবন সংস্কার

, টিচার্স এফিশিয়েন্সি রেটিং বাস্তবায়ন ও বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা,

সেশনজট নিরসনে বাধ্যতামূলক একাডেমিক ক্যালেন্ডার ও গবেষণায় বাজেট বৃদ্ধি

, মেডিক্যাল সেন্টারের উন্নয়ন, মানসিক স্বাস্থ্য ইউনিট ও এম্বুলেন্স সংখ্যা বৃদ্ধি

, পরীক্ষার ফি, উন্নয়ন ফি, পোষ্য কোটা বাতিল

ছাত্র সংসদ তহবিলের দুই-তৃতীয়াংশ গরিব শিক্ষার্থীদের কল্যাণে ব্যয়

, অনলাইনভিত্তিক প্রশাসনিক কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থী ডাটাবেইজ তৈরি

, পরিবেশবান্ধব ক্যাম্পাস ও রিসাইকেল সিস্টেম চালু

সমৃদ্ধ লাইব্রেরি ও অনলাইন ভোটিং ব্যবস্থা

প্যানেলের নেতারা জানান, এই ১৭ দফা বাস্তবায়ন করা গেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হবে ‘মানবিক সাম্যের ও মুক্ত চিন্তার ক্যাম্পাস।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার