হোম > সারা দেশ > চট্টগ্রাম

নবীন সেনা কর্মকর্তাদের দায়িত্ববোধ, সততা, আত্মসম্মান ধরে রাখার আহ্বান

চট্টগ্রামে সেনা প্রধান ওয়াকার-উজ-জামান

চট্টগ্রাম ব্যুরো

বাংলাদেশ সেনাবাহিনীর নবীন কর্মকর্তাদের দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ, সততা এবং আত্মসম্মান ধরে রাখার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মঙ্গলবার চট্টগ্রামের ভাটিয়ারাস্থ বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) রাষ্ট্রপতি কুচকাওয়াজে তিনি এ আহ্বান জানান।

সেনাপ্রধান বলেন, দেশের মানুষের কষ্টার্জিত অর্থে তোমরা তৈরি হয়েছ। তাই দেশের মানুষের প্রতি দায়িত্বশীল থাকা তোমাদের প্রথম কর্তব্য। নবীন অফিসারদের উদ্দেশে তিনি স্মরণ করিয়ে দেন, সেনাবাহিনীর শক্তি আসে শৃঙ্খলা, নৈতিকতা ও পেশাদারিত্ব থেকে।

তিনি বলেন, শৃঙ্খলা সেনাবাহিনীর অন্যতম চালিকা শক্তি। যেকোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নিজের বিবেকের কাছে দ্বারস্ত হবে।

পরিবার, সমাজ ও দেশের খেটে খাওয়া মানুষের অবদান না ভোলার ওপর গুরুত্ব দিয়ে সেনাপ্রধান বলেন, তাঁদের কল্যাণ, নিরাপত্তা ও সম্মান রক্ষাই একজন সেনা কর্মকর্তার সবচেয়ে বড় দায়িত্ব।

ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, তোমাদের ধর্মীয় মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসন মেনে চলা অপরিসীম। এগুলোই একজন সেনাসদস্যকে মর্যাদাবান, আদর্শবান ও উন্নত চরিত্রের অধিকারী হতে সাহায্য করে।

অনুষ্ঠানে ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স এবং ৬০তম স্পেশাল কোর্সের মোট ২০৪ জন ক্যাডেট কমিশন লাভ করেন। শপথ গ্রহণ শেষে নবীন অফিসারদের র‍্যাঙ্ক-ব্যাজ পরিয়ে দেন তাদের পিতা-মাতা ও অভিভাবকরা।

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবার ও গুলিসহ যুবক গ্রেপ্তার

সম্পত্তির ভাগ নিয়ে বাবাকে মারধর দুই ছেলের, হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী নির্বাচনে কোনো রাজনীতিকরণ হয়নি: পার্বত্য মন্ত্রী

থানার ভেতরে মা-মেয়েকে নির্যাতন: পেকুয়ার সেই ওসিকে আদালতে তলব

বিএনপি সরকার প্রমাণ করেছে তারা জনগণের কাছে দায়বদ্ধ: অর্থমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পের দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ৮ এপিবিএন

চুরি করতে গিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

পাঁচ দফা বৈঠকেও সুরাহা হয়নি চসিক বন্দরের গৃহকর বিরোধ

মাতামুহুরি নদীতে গোসলে নেমে দুই মাদ্রাসাছাত্রীর মৃত্যু