হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাদি হত্যার বিচারের দাবিতে নোয়াখালীতে সর্বদলীয় জুলাই ঐক্য পরিষদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি, নোয়াখালী

জুলাই বিপ্লবী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে নোয়াখালীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বদলীয় জুলাই ঐক্য পরিষদ ।

শুক্রবার বাদ জুমা নোয়াখালী জেলা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে সর্বদলীয় বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাইজদী পুরাতন বাসস্ট্যান্ডে প্রধান সড়কের উপর সমাবেশ হয়।

জুমার নামাজের পর বেলা ২টা থেকে পৌনে তিনটা পর্যন্ত সড়ক অবরোধ করে সমাবেশ করা হয়।সমাবেশে শিক্ষার্থী ছাত্রদল, ছাত্রশিবির, গণঅধিকার পরিষদ, এনসিপি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।‌

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ভারত ফ্যাসিস্ট আওয়ামী খুনীদের এবং শরীফ ওসমান হাদির খুনিদের আশ্রয় দিয়ে এদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ভারতের সকল অপতৎপরতার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বক্তারা খুনিদের গ্রেপ্তারের দাবি জানান। একইসাথে আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। সবাই রাজপথে একসাথে থাকার অঙ্গীকার করেন।

বক্তারা আরো অভিযোগ করেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য দেশি ও বিদেশি ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে যাচ্ছে। এইজন্য দেশপ্রেমিক সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল ষড়যন্ত্রের জন্য তারা আওয়ামী লীগকে দায়ী করেন।

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবার ও গুলিসহ যুবক গ্রেপ্তার

সম্পত্তির ভাগ নিয়ে বাবাকে মারধর দুই ছেলের, হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী নির্বাচনে কোনো রাজনীতিকরণ হয়নি: পার্বত্য মন্ত্রী

থানার ভেতরে মা-মেয়েকে নির্যাতন: পেকুয়ার সেই ওসিকে আদালতে তলব

বিএনপি সরকার প্রমাণ করেছে তারা জনগণের কাছে দায়বদ্ধ: অর্থমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পের দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ৮ এপিবিএন

চুরি করতে গিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

পাঁচ দফা বৈঠকেও সুরাহা হয়নি চসিক বন্দরের গৃহকর বিরোধ

মাতামুহুরি নদীতে গোসলে নেমে দুই মাদ্রাসাছাত্রীর মৃত্যু