হোম > সারা দেশ > চট্টগ্রাম

অটোরিকশা থামিয়ে যুবদলকর্মীর বুকে গুলি

জেলা প্রতিনিধি, নোয়াখালী

প্রতীকী ছবি

নোয়াখালীর সোনাইমুড়ীতে অটোরিকশা থামিয়ে মিজানুর রহমান নামে এক যুবদলকর্মীর বুকে-পায়ে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের নজরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ৩৯ বছর বয়সী মিজান উপজেলার বজরা ইউনিয়নের পূর্ব চাঁদপুর গ্রামের মোহাম্মদ উল্যার ছেলে। তিনি একই ইউনিয়নে যুবদল রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয়রা জানায়, তুচ্ছ বিষয় নিয়ে পার্শ্ববর্তী ইউনিয়নের কিছু যুবকের সঙ্গে মিজানের বিরোধ দেখা দেয়। এরই জেরে প্রতিপক্ষের জহিরকে মারধর করেন তার অনুসারীরা। ওই ঘটনার রেশ ধরে গত রাতে নজরপুর গ্রামে অটোরিকশা থামিয়ে মিজানের বুকে ও পায়ে গুলি করে পালিয়ে যান দুর্বৃত্তরা।

সোনাইমুড়ী থানার ওসি মোরশেদ আলম বলেন, মাটি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবক ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী পরিবারকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ঈদুল আজহার মোনাজাতে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের আকুতি

অপরাধ না করেও কারাগারে ৪০ শিশুর ঈদ

চট্টগ্রাম কারাগারে বিশেষ খাবার ও স্বজনদের সাক্ষাৎ

সীতাকুণ্ডে ১৭০০ কোটি টাকার মেগা প্রকল্প ঘোষণা আসলাম চৌধুরীর

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তেলবাহী জাহাজের আগুন নিয়ন্ত্রণে

ঈদুল আজহায় ঐক্য ও শৃঙ্খলার বার্তা দিলেন সাঈদ আল নোমান

এবার ঈদুল আজহার আগে সহনীয় ছিল দ্রব্যমূল্য : অর্থমন্ত্রী

চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে তেলবাহী জাহাজে আগুন

মুসলিম উম্মাহর শান্তি কামনায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে দোয়া

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ্ ময়দানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত