হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

জেলা প্রতিনিধি, কুমিল্লা

দুর্ঘটনাকবলিত যানবাহন ও বিএনপি নেতা হুমায়ুন কবির। ছবি: আমার দেশ

কুমিল্লার বুড়িচংয়ে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ছয়জন আহত হয়েছেন।

মঙ্গলবার বিকেলে বুড়িচং উপজেলার দেবপুর এলাকা সংলগ্ন কুমিল্লা-সিলেট মহাসড়কের নুরজাহান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন কবির (৫৫) দেবিদ্বারের রসুলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

আহতরা হলেন কবিরের স্ত্রী মাকসুদা বেগম (৪৫), ছেলে রাকিবুল ইসলাম নাহিদ (২৫), আজিমুল ইসলাম (৩০), লাভনী আক্তার (২২), আসিকুল ইসলাম (৩৫) এবং সিএনজিচালক আতিকুল ইসলাম। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত‌ হুমায়ুন কবিরের ছেলে রাকিবুল জানান, কুমিল্লা থেকে দেবিদ্বারগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা ছয়জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়ার পথে হুমায়ুন কবির মারা যান।

দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে গেছে। তবে চালকের এক অপ্রাপ্তবয়স্ক (১৪) হেলপারকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, চালকের পরিবর্তে হেলপারই পিকআপটি চালাচ্ছিল এবং বেপরোয়া গতির কারণে দুর্ঘটনাটি ঘটে।

ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল মমিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি যানবাহন থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত তারেকের জানাজা সম্পন্ন

মতবিনিময় সভায় তিন ঘণ্টা বিলম্বে এলেন শিক্ষামন্ত্রী

চৌদ্দগ্রামে লরি উল্টে স্কুলছাত্র নিহত

চাঁদাবাজি ও আধিপত্যের দ্বন্দ্বে ছাত্রদল নেতার বাড়িতে যুবদল নেতার আগুন

চট্টগ্রামে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, ১২ পাচারকারী আটক

কুমিল্লা সেন্ট্রাল মেডিকেলে ছাত্রীর মৃত্যু নিয়ে নানা প্রশ্ন

মেঘনায় জাটকা সংরক্ষণ অভিযানে আটক ৩৮ জেলে

ভাঙন ঠেকাতে প্রাকৃতিক ঢাল গোলপাতার সবুজ বেষ্টনী

ডিজেলের সংকটে ঝুঁকিতে রেল, থমকে যেতে পারে বন্দরের কার্যক্রম

সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা