হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭০ ঘর

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

গাজীপুরের টঙ্গী নামাবাজার বস্তিতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা পৌনে ৭টায় টঙ্গীর মিলগেট নামাবাজার নিশাতবস্তির মিস্টারের ঘরে আগুনের সূত্রপাত।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে নামাবাজার নিশাতবস্তির মিস্টারের বস্তি ঘরে আগুন জ্বলতে দেখে বাসিন্দারা ডাকচিৎকার শুরু করে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা শিল্পী বেগম, সাখিনা বেগম ও ফালানের ঘরসহ আশপাশের প্রায় ৬০-৭০টি বস্তিঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনের লেলিহান শিখা আশপাশের বস্তিঘরে ছড়িয়ে পড়লে ওইসব ঘরে থাকা বিভিন্ন মালামালসহ প্রায় ৭০টি ঘর পুড়ে যায়। এ-ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, খবর পেয়ে আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছি। বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে। এ-ঘটনায় কেউ হতাহত হয়নি।

অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলেও তিনি ওই কর্মকর্তা জানান।

শ্রীপুর সাংবাদিক সমিতির দায়িত্বে উজ্জ্বল ও শাহাদাত

টুঙ্গিপাড়ায় ফিলিং স্টেশনে মোবাইল কোর্টের অভিযান

দালাল ধরতে গেটে তালা মেরে সাব-রেজিস্ট্রার অফিসে এমপি

এক মাস পর উৎপাদনে ফিরলো ঘোড়াশাল-পলাশ সার কারখানা

নিখোঁজের একদিন পর পরিত্যক্ত জমিতে মিলল মাদ্রাসা শিক্ষার্থীর লাশ

পাকুন্দিয়ায় অস্ত্র ও মাদকসহ আটক ২

অরক্ষিত সেচ পাম্পে বোরকা পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু

সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে যুবককে হত্যা

রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে যাত্রীর মৃত্যু

পেট্রোল পাম্পে হিসাবে ৩ হাজার লিটার গরমিল, জরিমানা ১০ হাজার