হোম > সারা দেশ > ঢাকা

স্বাধীনতা শিক্ষক পরিষদ সভাপতির বিরুদ্ধে ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

স্টাফ রিপোর্টার, টঙ্গী

গাজীপুরের টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে প্রায় ১৫ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। আওয়ামীপন্থী শিক্ষক সংগঠন গাজীপুর জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি ও অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়ার বিরুদ্ধে ১৪ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ ও কোচিং–কেন্দ্র ফি তসরুপের অভিযোগে শিক্ষক–কর্মচারিরা তার অবিলম্বে বরখাস্তের দাবি জানিয়েছেন।

গভর্নিং বডির ৪৯ নম্বর সভায় গঠিত তদন্ত কমিটি সরেজমিন যাচাই শেষে ২৩ পৃষ্ঠার প্রতিবেদনে ১৪ কোটি ৮২ লাখ টাকার আর্থিক অনিয়ম শনাক্ত করে।

অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানটির তিনটি মার্কেটের ১৬১টি দোকানের ভাড়া ও পজিশন বিক্রির টাকা আত্মসাৎ করা হয়। এছাড়া, এইচএসসি কোচিং ও এসএসসি–এইচএসসি কেন্দ্র ফি বাবদ সংগৃহীত ১৩ লাখ টাকাও প্রতিষ্ঠানের হিসাবে জমা না করে আত্মসাৎ করা হয়।

এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে, যা বর্তমানে সিআইডি তদন্ত করছে। শিক্ষক–কর্মচারিরা আত্মসাৎকৃত অর্থ উদ্ধার ও অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন।

প্রবীণ রাজনীতিক হাসান উদ্দিন সরকার বলেন, ‘দুর্নীতিবাজ অধ্যক্ষকে অবিলম্বে অপসারণ না করলে গভর্নিং বডিকে এর দায় নিতে হবে।’

অভিযুক্ত অধ্যক্ষের বক্তব্যের জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হারুন অর রশিদ বলেন, ‘তদন্তে অধ্যক্ষ আলাউদ্দিন মিয়ার ১৪ কোটি ৮২ লাখ টাকার অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। আমরা আত্মসাৎকৃত অর্থ ফেরত আনার চেষ্টা করছি।’

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার