হোম > সারা দেশ > ঢাকা

মানুষ আলেমদের মহব্বত করলেও তাদের ভোট দেন না: ধর্ম উপদেষ্টা

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

এদেশের মানুষ আলেমদেরকে মহব্বত করে, কিন্তু তাদেরকে ভোট দেন না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শুক্রবার রাতে কিশোরগঞ্জের আজিম উদ্দিন স্কুল মাঠে দুই দিনব্যাপী এক সিরাতুন্নবী মাহফিলে এ মন্তব্য করেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, মানুষ আলেমদেরকে মহব্বত করে, ঈমানদারদের মহব্বত করে, তাদের কথা মেনে চলে কিন্তু ভোট দেন না। ভোটে দাঁড়ালে তিনি পান আড়াই হাজার আর যিনি নির্বাচিত হয়েছেন তিনি পান ৬৩ হাজার। কারণ আলেমদের সাথে পাবলিকের জনসম্পৃক্ততা নেই। পাবলিক কানেক্টিভিটি বাড়াতে না পারলে এ সমাজ পরিবর্তন করা যাবে না।

তিনি আরও বলেন, আমি মনে করি রাষ্ট্র পরিচালনায়, সমাজ পরিচালনায় আলেমদেরকে এগিয়ে আসতে হবে।

মাওলানা শাব্বির আহমাদ রশিদের সভাপতিত্বে মাহফিলে বিভিন্ন শ্রেণিপেশার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণ, দগ্ধ ৪

টঙ্গীর বস্তিতে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১৬

ঢাকা–আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু

মাদারীপুরে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

পদ্মায় ১৭ ঘণ্টা পর উদ্ধার তেলবাহী লরি

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাচ্চু মিয়ার পরিবারে শোকের ছায়া

গাজীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে চারজন দগ্ধ

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ল কাভার্ড ভ্যান, ঝরতে থাকা ডিজেল নিতে ভিড়

নিয়ন্ত্রণ হারিয়ে ২৪ হাজার লিটার তেলসহ পদ্মায় ডুবল লরি

জমি নিয়ে বিরোধের জেরে পায়ের রগ কেটে ফেলা শিক্ষকের মৃত্যু