হোম > সারা দেশ > ঢাকা

সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে উঠে সিএনজিতে আগুন

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি সিএনজিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাতে জালকুড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, দুই যুবক চাষাড়া থেকে সাইনবোর্ডগামী একটি সিএনজি অটোরিকশা ভাড়া করেন। জালকুড়ি এলাকায় পৌঁছালে তারা চালককে থামতে বলেন। পরে ফোনে কথা বলার ভান করে অটোরিকশা থেকে নেমে কিছুক্ষণ পর তারা কৌশলে অটোরিকশায় আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে চালক স্থানীয়দের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে অটোরিকশার ছাউনি ও পেছনের আসন পুড়ে যায়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহিনূর আলম জানান, ‘ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় উদ্‌ঘাটনের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিসংযোগকারীরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে পারে।’

এদিকে, রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা অমান্য করে আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঠেকাতে বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেলাজুড়ে বিএনপি ও সহযোগী সংগঠনের একাধিক মিছিল বের হয়। বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ বিরোধী স্লোগান দিয়ে মিছিল করেছে এনসিপির নেতাকর্মীরাও। বিএনপি ও এনসিপির এসব মিছিল চলাকালেই সিদ্ধিরগঞ্জে সিএনজিতে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে।

যে কোনো মূল্যে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে: প্রতিমন্ত্রী

সাভারে বিএনপি নেতা কফিল উদ্দিনের সুস্থতা কামনায় দোয়া

ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

সোনারগাঁয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় নিহত ২

দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌযান চলাচল বন্ধ

পাবলিক-প্রাইভেট বিভাজন জাতিকে দুর্বল করে দেয়: মানারাতের ভিসি

বাসে র‌্যাবের অভিযানে গাঁজাসহ আটক ৩ মাদক কারবারি

রাজবাড়ীতে শ্রমিক দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

চোর সন্দেহে গণপিটুনি, হাসপাতালে যুবকের মৃত্যু