হোম > সারা দেশ > ঢাকা

ঘন কুয়াশায় আবারো বন্ধ দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল

জহুরুল ইসলাম হালিম, গোয়ালন্দ (রাজবাড়ী)

ছবি: আমার দেশ।

দেশের গুরুত্বপূর্ণ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ঘাট কর্তৃপক্ষ।

এর আগে, শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টা থেকে শনিবার বেলা পৌনে ১০টা পর্যন্ত টানা প্রায় ১৫ ঘণ্টা এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। প্রায় ১২ ঘণ্টা চালু থাকার পর আবারও রাত সাড়ে ৯টায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

ঘাট কর্তৃপক্ষ জানায়, আজ সন্ধ্যার পর থেকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে নদীতে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। এতে নৌপথের মার্কিং বাতি অস্পষ্ট হয়ে পড়ায় নিরাপত্তাজনিত ঝুঁকি সৃষ্টি হয়েছে।

ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি তৈরি হতে শুরু করেছে। শীতের রাতে দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, সম্ভাব্য নৌদুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ৯টা থেকে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে এলে পরিস্থিতি পর্যালোচনা করে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক করা হবে।

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল

নদীতে পিলারের পাশেই ভাঙন, নিরাপত্তা নিয়ে বাড়ছে শঙ্কা

নদীভাঙন রোধে মানুষের পাশে থাকাই আমার কর্তব্য: এমপি খোকন তালুকদার

চরাঞ্চলের শিক্ষার্থীদের নৌকায় পারাপারে বাড়ছে ঝুঁকি