হোম > সারা দেশ > ঢাকা

শ্রমিকলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ

থানা প্রতিনিধি, ডেমরা (ঢাকা)

শ্রমিকলীগ নেতা মিন্টু মিয়া

রাজধানীর ডেমরায় মো.মজিবুর রহমান মিন্টু মিয়া (৬৩) নামের এক শ্রমিকলীগ নেতাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

সোমবার দুপুরে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাকে আটক করে ডেমরা থানা পুলিশের কাছে তুলে দেয়া হয়।

মিন্টু মিয়া ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকলীগের সম্পাদকমণ্ডলীর সদস্য এবং দক্ষিণ সিটি করপোরেশনের ৬৮ নম্বর ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকালে আওয়ামী লীগের পক্ষে স্থানীয় নেতা কর্মীরা একটি বিক্ষোভ মিছিল কর্মসূচির আয়োজন করে। এ সময়ে ১৫ থেকে ২০ জনের একটি দল ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় উপস্থিত হলে স্থানীয়রা তাদের ধাওয়া দেয়। এ সময় অন্যান্যরা দৌড়ে পালিয়ে গেলেও শ্রমিকলীগ নেতা মিন্টু মিয়াকে আটক করা হয়। পরে থানা পুলিশে খবর দিয়ে পুলিশের কাছে তুলে শ্রমিকলীগ হয়।

এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ মো.মাহামুদুর রহমান বলেন, স্থানীয় লোকজন শ্রমিকলীগ নেতাকে আটক করে থানায় ফোন করলে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এছাড়া রাজধানীর কদমতলী থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের হত্যা মামলা রয়েছে তার বিরুদ্ধে। তাকে আমরা কদমতলী থানায় হস্তান্তর করেছি।

এমএস

আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির ৫% বরাদ্দ বৃদ্ধির চিন্তা করছে সরকার

সাভারে স্ত্রী হত্যা মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

মাদারীপুরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ম্যাচ

অষ্টগ্রামে প্রণোদনা বিতরণে অনিয়ম স্বজনপ্রীতি, প্রকৃত কৃষকরা বঞ্চিত

আসামিদের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে ধামরাইয়ে মানববন্ধন

ভাইরাল লাইলী বেগমের স্বপ্নপূরণ করলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক

দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌযান চলাচল বন্ধ

পার্লারের কর্মী সেজে তিন লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট

নগরকান্দায় নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময়

পার্কিং করে রাখা যাত্রীবাহী বাস চুরি