হোম > সারা দেশ > ঢাকা

৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

থানা প্রতিনিধি, ডেমরা (ঢাকা)

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার রায়েরবাগ থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন (৪৫) ঢাকা জেলার খিলগাঁও থানার দক্ষিণ গোরান এলাকার মৃত কাউয়ুসের ছেলে এবং মো. জিহাদ (২০) বংশাল থানার সিদ্দিক বাজার এলাকার জহির উদ্দিনের ছেলে।

থানা সূত্রে জানা যায়, ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. নাসিম উদ্দিনের নেতৃত্বে যাত্রাবাড়ী থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় হাতেনাতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ১৮ লাখ টাকা।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ওসি বলেন, তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১০(গ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সাভারে স্ত্রী হত্যা মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

মাদারীপুরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ম্যাচ

অষ্টগ্রামে প্রণোদনা বিতরণে অনিয়ম স্বজনপ্রীতি, প্রকৃত কৃষকরা বঞ্চিত

আসামিদের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে ধামরাইয়ে মানববন্ধন

ভাইরাল লাইলী বেগমের স্বপ্নপূরণ করলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক

দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌযান চলাচল বন্ধ

পার্লারের কর্মী সেজে তিন লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট

নগরকান্দায় নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময়

পার্কিং করে রাখা যাত্রীবাহী বাস চুরি

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ বিস্ফোরণে এক পরিবারের ৫ জন দগ্ধ