হোম > সারা দেশ > খুলনা

সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ দুজন নিহত

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন ঝিনাইদহ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক টোটন হোসেন (২৫) ও আরাপপুর শেখপাড়ার শা‌হিন আলমের ছেলে স্বর্ণ ব্যবসায়ী শান্ত মিয়া (২৪)। ছাত্রদল নেতা টোটনের বা‌ড়ি ঝিনাইদহ শহরতলির ব্যাপারীপাড়ায়। শুক্রবার রাত ১১টার দিকে ঝিনাইদহ শহরের পবহাটি কলাহাটের সামনে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে থানার পুলিশ জানিয়েছে, শান্ত ও টোটন মোটরসাইকেলযোগে রাতে ঘুরতে বের হন। এ সময় তারা পবহা‌টি কলাহাটের সামনে পৌঁছালে এক‌টি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দেয়। ফলে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক শান্ত মিয়া নিহত হয়। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আ‌রহী ছাত্রদল নেতা টোটনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে উন্নত চি‌কিৎসার জন্য ঢাকা মে‌ডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চি‌কিৎসাধীন অবস্থায় টোটন শ‌নিবার রাত সা‌ড়ে ৪টার দিকে মৃত্যুবরণ করেন।

এদিকে, ছাত্রদলের নেতাসহ দুজনের মৃত্যুর ঘটনায় জেলা বিএন‌পির সভাপ‌তি এম এ ম‌জিদ ও জেলা ছাত্রদলের সভাপ‌তি সৌমেনুজ্জামান সৌমেন শোক প্রকাশসহ নিহতদের প‌রিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

সুন্দরবনে ঝড় ও নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৯ মৌয়ালের ৭ জন উদ্ধার

স্ত্রীর নির্যাতনের ভয়ে পালিয়ে থাকা স্বামীকে মারধর

ইছামতি নদীর পাড় থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই : আইনমন্ত্রী

এমপি আমির হামজাকে যুবদল নেতার আইনি নোটিশ

এক মুরগি তিনবার জবাই করা যাবে না: যশোরে শিক্ষামন্ত্রী

চুয়াডাঙ্গায় ৬ দিনের ব্যবধানে তাপমাত্রা ৫ ডিগ্রি বৃদ্ধি পেয়েছে

চুয়াডাঙ্গায় আঙিনার গর্তে পড়ে শিশুর মৃত্যু

আড়াই কোটি টাকার অবৈধ স্বর্ণের বারসহ আটক ১

সুন্দরবনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান