হোম > সারা দেশ > খুলনা

বাগেরহাটে সাংবাদিক হত্যার ২৪ ঘণ্টা পর মোরেলগঞ্জে কৃষক হত্যা

জেলা প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় সন্ত্রাসী হামলায় এক কৃষক নিহত হয়েছেন।

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের ডেপুয়ারপাড় গ্রামের কৃষক কালাম খান (৪৮) ও তার বড় ভাই লুৎফর রহমান খান (৫২) শনিবার রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন। পরে তাদের মোরেলগঞ্জ হাসপাতালে নেয়ার পথে কালাম খানের মৃত্যু হয়। কৃষকের বড় ভাই লুৎফর রহমান খান বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

নিহত কৃষক কালাম খান ওয়াজেদ আলী খানের ছেলে। এ অবস্থায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতলুবর রহমান জানান, প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য চেষ্টা চলছে।

২৪ ঘণ্টার ব্যবধানে দুটি হত্যাকাণ্ডের ঘটনায় জেলাজুড়ে আইনশৃঙ্খলা অবনতি হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আড়াই কোটি টাকার অবৈধ স্বর্ণের বারসহ আটক ১

সুন্দরবনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

চুয়াডাঙ্গা সীমান্তে ২১২ লিটার ডিজেলসহ রিক্সাভ্যান চালক আটক

ন্যায্য মজুরির অভাবসহ নানা বঞ্চনার শিকার ওজোপাডিকোর কর্মচারীরা

কুষ্টিয়ায় কথিত পীর শামীমের লাশ পুলিশ প্রহরায় দাফন

মোংলা বন্দরে রিকন্ডিশন গাড়ি আমদানি বৃদ্ধি, বাড়ছে রাজস্ব

খুলনায় তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা

জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচিতে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল

ঝিনাইদহ পৌরসভার রাস্তা ভেঙে ফেলার অভিযোগ

কালীগঞ্জে পাগলা কুকুরের তাণ্ডব, নারী-শিশুসহ আহত ২৩