হোম > সারা দেশ > খুলনা

খুলনায় বাসচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

আমার দেশ অনলাইন

খুলনার দৌলতপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তানভীর হাসান শেখ (৩১) এবং তার স্ত্রী লামিয়া বেগম (২৮)। তারা খুলনা শহরের বয়রা এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা রয়েল পরিবহনের একটি বাস রেলিগেট মোড় পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়।

বাসের চাপায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই তানভীর ও লামিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

দৌলতপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাগেরহাটকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলবো: মাও. মানফুজুর রহমান

সুন্দরবনে ঝড় ও নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৯ মৌয়ালের ৭ জন উদ্ধার

স্ত্রীর নির্যাতনের ভয়ে পালিয়ে থাকা স্বামীকে মারধর

ইছামতি নদীর পাড় থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই : আইনমন্ত্রী

এমপি আমির হামজাকে যুবদল নেতার আইনি নোটিশ

এক মুরগি তিনবার জবাই করা যাবে না: যশোরে শিক্ষামন্ত্রী

চুয়াডাঙ্গায় ৬ দিনের ব্যবধানে তাপমাত্রা ৫ ডিগ্রি বৃদ্ধি পেয়েছে

চুয়াডাঙ্গায় আঙিনার গর্তে পড়ে শিশুর মৃত্যু

আড়াই কোটি টাকার অবৈধ স্বর্ণের বারসহ আটক ১