ময়মনসিংহের গৌরীপুরে রামগোপালপুরে পুকুরে ডুবে একসঙ্গে দুই বোনের মৃত্যু হয়েছে । রোববার বিকেলে উপজেলার পশ্চিম পাড়া গ্রামে এ ঘটন ঘটে।
নিহতরা হলো ওই গ্রামের সুলতান মিয়ার দুই মেয়ে রিয়া মনি (৭) ও ইলমা (৫)। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ৩টার দিকে ছোট বোন ইলমা হঠাৎ পা পিছলে পুকুরে পড়ে যায়। বড় বোন রিয়ামনি তাকে বাঁচাতে গেলে সেও পুকুরে তলিয়ে যায়। পরে স্থানীয়রা ওই পুকুরে নেমে তল্লাশি চালিয়ে রিয়া মনিকে পুকুর থেকে মৃত উদ্ধার করলেও ইলমাকে খুঁজে পাননি। খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে বিকেল ৬টায় ইলমার লাশ উদ্ধার করে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের ইউনিট লিডার সাইফুল ইসলাম জানান, তারা বিভাগীয় কন্ট্রোল রুমের মাধ্যমে বিকেল সাড়ে ৪টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন, পরে পুকুরে তল্লাশি চালিয়ে ৬টা ৫ মিনিটে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এমই