হোম > সারা দেশ > ময়মনসিংহ

কিশোরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

কিশোরগঞ্জ প্রতিনিধি

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের সতাল এলাকার জেলা পরিষদ সংলগ্ন স্থানে এ মিছিল করে। মিছিলের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বেশিরভাগই মুখে মাস্ক ও মাথায় হেলমেট পড়া ছিল।

মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর কিশোরগঞ্জ পৌর ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম দিপুকে বিকেল তিনটায় সতাল এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, মঙ্গলবার সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের সতাল এলাকায় ঝটিকা মিছিল করে। এরপর তারা ফেসবুকে ভিডিও ছেড়ে দেয়। বিকেল তিনটার দিকে সতাল এলাকা থেকে কিশোরগঞ্জ পৌর ছাত্রলীগের নেতা জাহিদুল ইসলাম দীপুকে গ্রেপ্তার করে পুলিশ। বাকিদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।

কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ৫৬৪ শিক্ষার্থী

বিএনপির পরাজিত প্রার্থীর বিরুদ্ধে এমপির ওপর হামলার অভিযোগ, আহত ১০

২১ মামলার পলাতক আসামি মিজান গ্রেপ্তার

দেওয়ানগঞ্জে জ্বালানি তেল মজুত, যুবকের ৭ দিনের কারাদণ্ড

কারাবন্দি আ.লীগ নেতাকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নতুন নতুন পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ টাকার জন্য চাচিকে হত্যা করল ভাতিজা

বিএনপির সাবেক এমপির বাড়িতে দুঃসাহসিক চুরি

একই গ্রামের ৪ কৃষকের গোয়াল ঘর থেকে ৮ গরু চুরি