হোম > সারা দেশ > ময়মনসিংহ

বন্ধের ২৪ ঘণ্টা পর আ.লীগ নেতার অবৈধ ইটভাটা ফের চালু

আদালতের নির্দেশ অমান্য করে

জেলা প্রতিনিধি, জামালপুর

জামালপুর সদরে গোবিন্দপুরে আদালতের নির্দেশে চিমনি ভেঙে দেয়ার মাত্র ২৪ ঘণ্টা পর অবৈধ ইটভাটা ফের চালু করেছেন আওয়ামীলীগ নেতা।

আদালতের আদেশ অমান্য করে ইটভাটা মালিক আওয়ামীগ নেতা ইট প্রস্তুত অব্যাহত রাখায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

ইটভাটা মালিক খোরশেদ শরিফপুর ইউনিয়ন আওয়ামীলীগের ১নম্বর সদস্য ও আওয়ামীলীগের মনোনয়নে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। ফ্যাসিস্ট হাসিনা পতনের পর বিএনপি নেতাদের সাথে সখ্যতা গড়ে তুলেছেন তিনি।

বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার রায়ের নেতৃত্বে র‌্যাব ও পুলিশ সদস্যরা ইটভাটায় অভিযান চালান।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত ইটভাটার চিমনি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। ৫০ হাজার টাকা জরিমানা করে ভাটা বন্ধের নির্দেশ দেন।

খোরশেদ মেম্বার স্বীকার করেন, নতুন করে চিমনি স্থাপন কিংবা ভাটা চালুর জন্য কোনো ধরনের অনুমতি নেয়া হয়নি।

এ বিষয়ে জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জানিয়েছেন, খবর পেয়ে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

এমই

সাংবাদিকদের তথ্য দিতে ঠিকাদারের কাছে অনুমতি নিলেন প্রকৌশলী

বন্য হাতির তাণ্ডব ঠেকাতে সোলার লাইট স্থাপন

মোটরসাইকেলের ইঞ্জিনে লুকানো ৭ হাজার পিস ইয়াবাসহ আটক ২

আ. লীগের নাশকতা চেষ্টার প্রতিবাদে পূর্বধলায় বিএনপির বিক্ষোভ

উন্নয়নের স্বার্থে সবাইকে এক থাকতে হবে: ডেপুটি স্পিকার

সীমানা বিরোধের জেরে প্রখ্যাত আলেমকে পিটিয়ে আহতের অভিযোগ

শেরপুরে সতর্ক অবস্থানে বিজিবি

বকশীগঞ্জে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ, থানায় অভিযোগ

ইসলামপুরে লাগেজের ভেতরে যুবকের লাশ

বারহাট্টায় বাড়ির গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু