হোম > সারা দেশ > ময়মনসিংহ

মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, কেন্দুয়া (নেত্রকোনা)

নেত্রকোনার কেন্দুয়া উপজেলাতে বজ্রপাতে এনামুল হক (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার মাসকা হাওরে এ ঘটনা ঘটে।

নিহত এনামুল হক মাসকা গ্রামের বকুল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে এনামুল হক মাসকা হাওর এলাকায় মাছ ধরতে যান। এ সময় হঠাৎ শুরু হওয়া বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই এনামুল হকের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, বজ্রপাতে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি নথিভুক্ত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে আকস্মিক এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে শোক ও সমবেদনা জানাচ্ছেন অনেকে।

ফুলবাড়ীয়ায় তীব্র গরমে লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

৯ বছর ধরে বন্ধ শিক্ষা কার্যক্রম, তবুও মিলছে বেতন-ভাতা

ভালুকায় অল্প বেতনে খাটছে শিশু শ্রমিক

লেখাপড়ার ফাঁকে ভ্রাম্যমাণ পোশাকের দোকান

হাওরে মাছ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে: সালাউদ্দিন টুকু

বিচারক দম্পতির বাসায় চুরি, সাবেক স্বেচ্ছাসেবক দলের দুই নেতাসহ গ্রেপ্তার ৫

স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস হবে না

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: জামায়াত আমির

নীলফামারীতে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

আমরা বিশ্বাস করি, জনগণের দেওয়া গণভোটের রায় সরকার বাস্তবায়ন করবে