হোম > সারা দেশ > ময়মনসিংহ

নেত্রকোণায় যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোণা)

ছবি: আমার দেশ

নেত্রকোণা শহরের একটি ভাড়া বাসা থেকে আকাশ তালুকদার (৩০) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শহরের কুরপাড় এলাকার তিতাস নগরের একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আকাশ তালুকদার নেত্রকোণার আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের দেশিউড়া গ্রামের মৃত সোরাব তালুকদারের ছেলে। তিনি শহরের সাতপাই এলাকায় অবস্থিত একটি ওয়ালটন শোরুমে কর্মরত ছিলেন। আকাশ তিতাস নগরে মাহাবুল আলম মোহনের বাসায় ভাড়া থাকতেন।

নেত্রকোণা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার জানান, বাসার অন্য ভাড়াটিয়ারা আকাশের কক্ষের মেঝেতে তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

পরে নেত্রকোণা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিজ কক্ষের মেঝে থেকে তার লাশ উদ্ধার করে। এ সময় তার গলায় বিদ্যুতের তার জড়ানো ছিল।

তিনি আরও জানান, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এমএইচ

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা

নেত্রকোণায় ধর্ষণ মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড

দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

বিটিভির জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন পূর্বধলা জগৎমণি উচ্চ বিদ্যালয়

মোহনগঞ্জে ফাঁকা ট্রেনে আগুন, হাওর এক্সপ্রেসের ৪ আসন পুড়ে ছাই

হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই