হোম > সারা দেশ > ময়মনসিংহ

জামালপুরে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, জামালপুর

বজ্রপাতের ঝুঁকি উপেক্ষা করেই জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে জামালপুরের ইসলামপুর উপজেলায় পৃথক ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে ও ভোরে ঘটে এসব হৃদয়বিদারক ঘটনা।

সাপধরী ইউপি সদস্য মেহের আলী জানিয়েছেন, উপজেলার সাপধরী ইউনিয়নের পূর্ব চেঙ্গানিয়া গ্রামের ইল্লামারী সড়কে গ্রামীণ রাস্তার কাজ করার সময় সকাল সাড়ে ৮টার দিকে বজ্রপাতে নিহত হন ১৮ বছর বয়সী শ্রমিক সাগর।

তিনি দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ইউনিয়নের চিনিয়াপাড়া গ্রামের স্বাধীন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে একই দিনে ভোর ৫টার দিকে ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের দশানী নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারান শামীম (২৫) নামের আরেক যুবক। তিনি মরাকান্দি উত্তর বাড়ির মোহাম্মদ আলী মেম্বারের ছেলে।

পরিবারের ভাষ্য, কয়েকজন জেলের সঙ্গে শিবজাল নিয়ে নদীতে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

ইসলামপুর থানার ওসি আব্দুল কাইয়ুম গাজী দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।ৎ

দেশে ফিরল ইরাকে নিহত দুই প্রবাসীর লাশ

আর্জেন্টিনা সমর্থকের মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক

মদনে রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী পরিষদ গঠন

তিন ছাগল পিটিয়ে হত্যা, মৃত ছাগল নিয়ে থানায় মালিক

বকশীগঞ্জে বিষধর সাপের কামড়ে একজনের মৃত্যু

নেত্রকোণায় গোসলে নেমে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

গৃহবধূকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ৮

বিয়েবাড়ির ব্যস্ততার ফাঁকে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

মাদকের শেকড় উপড়ে ফেলতে হবে: জিএম সিরাজ