হোম > সারা দেশ > ময়মনসিংহ

মোটরসাইকেলের ইঞ্জিনে লুকানো ৭ হাজার পিস ইয়াবাসহ আটক ২

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোনা)

নেত্রকোনা জেলার সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় ৭ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

মঙ্গলবার সকালে নেত্রকোনা–ময়মনসিংহ সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি দল সেখানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালায়।

তল্লাশির সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে ইঞ্জিন অংশে বিশেষভাবে লুকানো অবস্থায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটকরা হলেন জেলার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের চিরাম গ্রামের মো. সোহেল মিয়া (৩৬) ও মো. সজীব (২৪)।

অভিযানে তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা বলে জানিয়েছে ডিএনসি।

এ ঘটনায় ডিএনসির পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

ডিএনসি জানায়, আটক দুইজনকে বিকেলে আদালতে পাঠানো হবে। কর্মকর্তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে জনসাধারণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আ. লীগের নাশকতা চেষ্টার প্রতিবাদে পূর্বধলায় বিএনপির বিক্ষোভ

উন্নয়নের স্বার্থে সবাইকে এক থাকতে হবে: ডেপুটি স্পিকার

সীমানা বিরোধের জেরে প্রখ্যাত আলেমকে পিটিয়ে আহতের অভিযোগ

শেরপুরে সতর্ক অবস্থানে বিজিবি

বকশীগঞ্জে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ, থানায় অভিযোগ

ইসলামপুরে লাগেজের ভেতরে যুবকের লাশ

বারহাট্টায় বাড়ির গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জামালপুরে আ.লীগ সভাপতিসহ ১০ নেতাকর্মী কারাগারে

নেত্রকোনার মদনে বিএনপির বিক্ষোভ মিছিল

পাহাড়ি ঢলে মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ