হোম > সারা দেশ > ময়মনসিংহ

বকশীগঞ্জে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ, থানায় অভিযোগ

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

ছবি: আমার দেশ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের একই গ্রাম থেকে সাত দিন ধরে নিখোঁজ রয়েছেন দুজন অপ্রাপ্তবয়স্ক ছাত্রী । নিখোঁজ স্কুল ছাত্রীরা হলেন, আফসানা আক্তার (১৩) এবং আশা মনি (১১)। নিখোঁজ আফসানা আক্তার গোপালপুর কো-অপারেটিভ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং আশা মনি স্থানীয় একটি নূরানী মাদরাসার শিক্ষার্থী। দুজনের বাড়িই বগারচর ইউনিয়নের গোপালপুর গ্রামে।

​ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ জুন বিকালে আনুমানিক ৫টার দিকে তারা বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আর ফিরে আসেনি। নিখোঁজ হওয়ার পর থেকে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

​এ ঘটনায় নিখোঁজ আফসানা আক্তারের বাবা আল আমিন বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় অভিযোগ দায়েরের পরও এখন পর্যন্ত মেয়েকে কোনো সন্ধান না পাওয়ায় পরিবারটি চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন পার করছে।

​ভুক্তভোগী পরিবার মেয়েদের দ্রুত উদ্ধারের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, এ ব্যাপারে পুলিশ খোঁজ নিচ্ছে, ছাত্রী দুজনকে উদ্ধারে পুলিশ কাজ করছে।

এমএইচ

বকশীগঞ্জে বিষাক্ত সাপের কামুড়ে একজনের মৃত্যু

নেত্রকোণায় গোসলে নেমে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

গৃহবধূকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ৮

বিয়েবাড়ির ব্যস্ততার ফাঁকে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

মাদকের শেকড় উপড়ে ফেলতে হবে: জিএম সিরাজ

কেন্দুয়ায় ৩০০ ফুটের পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস

বকশীগঞ্জে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত

নিখোঁজের ৭ ঘণ্টা পর দুই শিশুর লাশ উদ্ধার

পূর্বধলায় র‌্যাবের অভিযানে দেশীয় পিস্তল উদ্ধার