হোম > সারা দেশ > ময়মনসিংহ

শিক্ষক নেতা আজিজীকে হয়রানির অভিযোগ, তদন্তের নোটিশ প্রত্যাহারের দাবি

উপজেলা প্রতিনিধি, মদন (নেত্রকোনা)

বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীকে হয়রানি বন্ধ এবং তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহারের দাবিতে নেত্রকোণার মদনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে সংহতি প্রকাশ করা হয়।

শনিবার দুপুরে মদন উপজেলা পরিষদ প্রাঙ্গণে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

জাহাঙ্গীরপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক ও জোটের উপজেলা শাখার সদস্য সচিব মো. ফরিদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শিক্ষকরা।

বক্তারা বলেন, অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী সারা দেশের বঞ্চিত এমপিওভুক্ত শিক্ষকদের অধিকার আদায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর। জাতীয়করণের দাবিতে আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে হয়রানি করা হচ্ছে। অবিলম্বে এই অযৌক্তিক হয়রানি বন্ধ ও তদন্ত নোটিশ প্রত্যাহারের জোর দাবি জানান তারা।

এমপিওভুক্ত শিক্ষকদের বৈষম্যের কথা তুলে ধরে বক্তারা আরো বলেন, শিক্ষকেরা যুগের পর যুগ ধরে লাঞ্ছিত ও বৈষম্যের শিকার হচ্ছেন। বিভিন্ন আশ্বাসের নামে শিক্ষকদের নবম পে-স্কেল থেকেও বঞ্চিত করার পাঁয়তারা চলছে। জীবনযাত্রার ব্যয় অনুসারে অধিকার না মিললে শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হতে বাধ্য।

উল্লেখ, আগামী ৪ নভেম্বর এমপিওভুক্ত শিক্ষকদের ঘোষিত তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচির প্রতি সংহতি জানাতেও এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে মদন আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজের সহকারী অধ্যাপক মো. শামছুল হোক, জাহাঙ্গীরপুর ফাজিল মাদরাসার প্রভাষক মো. ইয়ার হোসেন, কদমশ্রী দাখিল মাদরাসার সহ-সুপার মো. আনোয়ারুল হক, নূরপুর বোয়ালী মাদরাসার ইবতেদায়ি প্রধান মো. আতাউর রহমানসহ স্থানীয় শিক্ষক নেতারা বক্তব্য দেন। মানবন্ধনে উপজেলার বিভিন্ন কারিগরি ও মাদরাসার প্রধান ও সহকারী শিক্ষকেরা অংশ নেন।

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা

নেত্রকোণায় ধর্ষণ মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড

দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

বিটিভির জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন পূর্বধলা জগৎমণি উচ্চ বিদ্যালয়

মোহনগঞ্জে ফাঁকা ট্রেনে আগুন, হাওর এক্সপ্রেসের ৪ আসন পুড়ে ছাই

হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই