হোম > সারা দেশ > ময়মনসিংহ

নালিতাবাড়ীতে বিদ্যুস্পৃষ্টে এক নারীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, নালিতাবাড়ী (শেরপুর)

ছবি: আমার দেশ

সেচলাইনে বিদ্যুতায়িত হয়া একটি গরুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল হাওয়া বেগম (৭০) নামে এক নারীর। মারা গেছে গরুটিও। আহত হয়েছেন ওই বৃদ্ধার ছেলে হাছান আলী (৫০)।

সোমবার সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের দুধকুড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাওয়া বেগম দুধকুড়া গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, দুধকুড়া গ্রামের আলী হোসেন অবৈধভাবে বিদ্যুতের সংযোগ নিয়ে সেচলাইন পরিচালনা করছিলেন। সম্প্রতি ঝড়ে ওই লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে ছিল। সোমবার সকাল ৭টার দিকে একই গ্রামের কৃষক হাছান আলী তার গরু মাঠে চরাতে দেন। ঘাস খাওয়ার একপর্যায়ে গরুটি ওই ছেঁড়া তারে জড়িয়ে যায়। এ সময় গরুটিকে বাঁচাতে হাছান আলী এগিয়ে এলে নিজেই বিদ্যুতায়িত হয়ে আহত হন। পরে ছেলে হাছান আলীকে বাঁচাতে মা হাওয়া বেগম এগিয়ে এলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীয় ইউপি সদস্য ওমর আলী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান বিদ্যুতায়িত হয়ে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএইচ

সরিষাবাড়ীতে ডোবার পানিতে পড়ে ভ্যানচালকের মৃত্যু

‘পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস’ অডিও ভাইরাল সেই ওসি প্রত্যাহার

নেত্রকোণায় বাসচাপায় মা-মেয়েসহ নিহত ৩

গফরগাঁওয়ে ইমামের ওপর নৃশংস হামলা, অভিযুক্ত আটক

অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

গান বাজাতে নিষেধ করায় শিক্ষকের চোখ তুলে ফেলার চেষ্টা

আধুনিক দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী ইকবাল

পুকুরে ডুবে শিশুর মৃত্যু, ঈদের আনন্দে শোকের ছায়া

অভিমান করে আদায় করা সেই বাইকেই প্রাণ গেল কলেজছাত্রের

মৃত্যুর পরে আল্লাহর কাছে জবাবদিহি সহজ হোক: ডেপুটি স্পিকার