হোম > সারা দেশ > ময়মনসিংহ

নালিতাবাড়ীতে পিকআপ ভর্তি ভারতীয় মদসহ আটক ৩

জেলা প্রতিনিধি, শেরপুর

শেরপুরের নালিতাবাড়ীতে ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২২ জুন) ভোর ৬টার দিকে শহরতলী নকলা-নালিতাবাড়ী সড়কের নয়ানিকান্দা গরুহাটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিকআপসহ এসব মদ জব্দ ও জড়িতদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—ঝিনাইগাতী উপজেলার দিঘিরপাড় গ্রামের সোরহাব আলীর ছেলে রুবেল মিয়া (৪৫), একই উপজেলার গোমরা গ্রামের সামসুল হকের ছেলে লাল চাঁন (২৩) এবং রাংটিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে আলমগীর (২৩)।

থানার পুলিশ সূত্র জানায়, ভারতীয় মদ বহনকারী একটি পিকআপ আসছে এমন খবর পেয়ে নয়ানিকান্দা গরুহাটি এলাকায় চেকপোস্ট বসানো হয়। সন্দেহভাজন পিকআপ আসামাত্রই তা থামানোর সংকেত দিলে এতে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদের আটক করে পিকআপে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

ডা. শাহাদাতের ওপর হামলার প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ

দক্ষ মানবসম্পদ তৈরিতে বাকৃবিতে ৫ দিনের প্রশিক্ষণ

নেত্রকোণায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

সরিষাবাড়ীতে জীববৈচিত্র্য রক্ষায় প্রজাপতি পার্ক

পুশইন ঠেকাতে অতন্দ্রপ্রহরীর ভূমিকায় জামালপুরের সীমান্তবাসী

বারহাট্টায় বজ্রপাতে যুবক নিহত

দায়িত্ব অবহেলায় তিন চিকিৎসককে শোকজ

দেশে ফিরল ইরাকে নিহত দুই প্রবাসীর লাশ

আর্জেন্টিনা সমর্থকের মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক

মদনে রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী পরিষদ গঠন