হোম > সারা দেশ > ময়মনসিংহ

বউ নিতে এসে সংঘর্ষ, ঝগড়া থামাতে গিয়ে নিহত ২

উপজেলা প্রতিনিধি, সরিষাবাড়ী, (জামালপুর)

জামালপুরের সরিষাবাড়ীতে ঝগড়া থামাতে গিয়ে সোহেল রানা (৩৫) নামে এক যুবক নিহতের সংবাদ সইতে না পেরে প্রতিবেশী বন্ধু মঞ্জু মিয়া (৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে জানাগেছে। হামলায় আরও ২নারী আহত হন।

সোমবার (২৩ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ডোয়াইল ইউনিয়নের ঢোলভিটি পূর্ব পাড়া গ্রামের লিটন মিয়ার কন্যা শিলা আক্তারের (১৬) সাথে পার্শ্ববর্তী চাঁপারকোনা গ্রামের রনির প্রায় একমাস আগে পারিবারিকভাবে কাবিন সম্পন্ন হয়। কথা ছিল ঈদুল ফিতরের পর আনুষ্ঠানিকভাবে কনে তুলে নেওয়া হবে। কিন্তু হঠাৎ শিলা এই বিয়ে অস্বীকার করলে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সোমবার রাতে রনি তার এলাকার মাতব্বর ও বন্ধুদের নিয়ে বিষয়টি মীমাংসা করতে শিলাদের বাড়িতে যান। আলোচনা চলাকালে উভয় পক্ষের মধ্যে ব্যাপক বাকবিতণ্ডা ও একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। ঘটনার সময় প্রতিবেশী সোহেল রানা ঘুম থেকে উঠে ঝগড়া থামাতে শিলাদের বাড়িতে ছুটে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে পৌঁছানো মাত্রই তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে পাশের একটি ধানক্ষেতে ফেলে রাখার পর স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সোহেল ওই গ্রামের শাহজাহান আলীর পুত্র। সোহেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এই খবর শুনে তাকে দেখতে গিয়ে মঞ্জু মিয়া নামের এক প্রতিবেশী বন্ধু ঘটনাস্থলেই হার্ট অ্যাটাক করেন এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। একই রাতে দুই ব্যক্তির মৃত্যুতে গ্রামজুড়ে এখন শোকের মাতম চলছে। এই সংঘর্ষে হাসনা বেগম (২০) ও সাহেরা বেগম (২৫) নামে আরও দুইজন আহত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নিহত সোহেলের চাচা দুলাল মিয়া আক্ষেপ করে বলেন, "সোহেল সম্পূর্ণ নির্দোষ ছিল। সে কেবল ঝগড়া থামাতে গিয়েছিল। আমরা এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও বিচার চাই।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পিকার

বাড়ির সীমানা নিয়ে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু

দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ধসে নিহত ৫ শিশুর দাফন সম্পন্ন

জামালপুরে সেতু দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এখনো নিখোঁজ ২

বাংলাদেশে কোনোভাবেই ফ্যাসিস্ট আচরণের স্থান নেই: ডেপুটি স্পিকার

জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে, ৪ শিশুর লাশ উদ্ধার

ময়মনসিংহে আড়াই হাজার মাঠ ও মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

ভালুকায় বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ৩০

ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশ মুক্তি পেয়েছে : ডেপুটি স্পিকার

সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় গফরগাঁওয়ের যুবকের মৃত্যু